Saturday, March 28, 2026

রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃ*ত পুলিশ কনস্টেবল

Date:

Share post:

ফের রাতে কলকাতায়(Kolkata) ভয়াবহ পথ দুর্ঘটনা(accident)। লরির ধাক্কায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের কনস্টেবল নেপোলিয়ন বালোয়ারি। শনিবার রাত দশটা নাগাদ বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন ওই পুলিশ কর্মী(police worker)। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজি কর হাসপাতালের অদূরে মোড়ের কাছে একটি লরি তাঁর বাইকে এসে পিছনে থেকে ধাক্কা দেয়। বাইক নিয়ে ট্রাম লাইনে পড়ে যান ওই পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ওই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি। পাশাপাশি জানা গিয়েছে, মৃত ওই পুলিশকর্মী আদতে শিলিগুড়ির বাসিন্দা। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকতেন।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...