Wednesday, June 24, 2026

মেলায় নিখোঁজ নাবালিকার ক্ষতবিক্ষত দেহ মিলল গমক্ষেতে

Date:

Share post:

মেলায় ঘুরতে গিয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে। কিন্তু আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিল দশ বছরের নাবালিকা। শত খোঁজাখুঁজির পর নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পাশের গমক্ষেতে থেকে। শুধু আঘাতের চিহ্নই নয়, নাবালিকার পেটটি কোনও ধারালো অস্ত্র দিয়ে ফালা ফালা করে কাটা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।নারকীয় এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পিলভিটে।

আরও পড়ুন:UP: স্বামী, সৎ ছেলের লাগাতার ধ*র্ষণে স্বেচ্ছামৃ*ত্যু চাইলেন উত্তরপ্রদেশের গৃহবধূ

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিন কয়েক আগেই পাশের গ্রামের মেলায় গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। খোঁজ না মেলায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার পরিবার। পিলভিটের মাধোপুর গ্রামের একটি গমক্ষেত থেকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।খবর যায় নাবালিকাটির পরিবারের কাছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে শনাক্ত করেন। তবে কী কারণে নাবালিকাকে অপহরণ করে নৃশংসভাবে খুন করা হল, তার উত্তর মেলেনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এই ঘটনায় নাবালিকাটির প্রতিবেশী শাকিল ভৈস্তবাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে তারা। বালিকাটির পরিবারের অভিযোগ, শাকিলের সঙ্গে তাঁদের পুরনো শত্রুতা ছিল। সেই শত্রুতা থেকেই খুন বলে অভিযোগ পরিবারের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...