Saturday, April 4, 2026

বগটুই কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত লালন শেখ

Date:

Share post:

গ্রেফতার বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ঝাড়খণ্ডের পাঁকুড় থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। আজ, রবিবার তাকে রামপুরহাট আদালতে তোলা হলে লালনকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:বগটুইকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআইয়ের, আরও ৮জনের নাম

গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। এরপরই রাতে বেশ কিছু গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। যার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১০ জন গ্রামবাসীর।এরপর এই ঘটনার তদন্তে নামে সিবিআই। জিজ্ঞাসাবাদ করে লালনের নাম উঠে আসে। সিবিআই-এর চার্জশিটে লালনের নাম ছিল। সেই সূত্র ধরেই লালনের খোঁজ শুরু করা হয়। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিল লালন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে লালনকে গ্রেফতার করে সিবিআই। রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করানো হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...