Wednesday, June 24, 2026

বগটুইকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআইয়ের, আরও ৮জনের নাম

Date:

Share post:

ধৃত আট অভিযুক্ত নাম দিয়ে বগটুইকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট (Supplementary Charge Sheet) জমা দিল সিবিআই। সোমবার বীরভূমের (Birbhum) রামপুরহাট আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দেয়। চার্জশিটে নাম রয়েছে ধৃত আট অভিযুক্ত হলেন- শের আলি ওরফে কালো, শেখ খাইরুল, শেখ আসিফ, নুর আলি, বিকির আলি, জোসেফ হোসেন, শেখ জামিপুল ও শেখ বালু।

এ বছর ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বো*মার আঘাতে খু*ন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) উপপ্রধান ভাদু শেখ। এরপরেই সেই রাতে বগটুইয়ের ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হামলায় ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় গত জুন মাসে বগটুইকাণ্ডের প্রথম চার্জশিট জমা দিয়েছিল CBI। এদিন আটজনের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে।

এই ঘটনার তদন্তে রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূল নেতা আনারুল হোসেনের বিরুদ্ধে। আনারুলকে গ্রেফতারও করা হয়। কিন্তু ২৫ মার্চ কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এরপর প্রথমে জুনে ও তারপর নভেম্বরে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস গড়লেন নারায়ণ জগদীশন, বড় ব্যবধানে জয় তামিলনাড়ুর

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...