Saturday, April 4, 2026

এমবাপের জোড়া গোল ও জিরুর রেকর্ডে শেষ আটে ফ্রান্স

Date:

Share post:

ফ্রান্স – ৩
পোল্যান্ড- ১

প্রথমে গোল করালেন, পরে নিজেই করলেন জোড়া গোল। দুটি গোলই ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।

ফ্রান্সের জয় মানেই যেন এমবাপের পায়ের জাদু। পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতেও হয়নি এর কোনো ব্যতিক্রম। এমবাপের দুর্দান্ত পারফরম্যান্সেই পোলিশদের ৩-১ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স উঠল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

পিএসজির তারকা আলো ছড়ানোর রাতে রেকর্ড গড়েছেন অলিভিয়ের জিরুও। ম্যাচের প্রথমার্ধে দলকে এগিয়ে দিয়ে ফ্রান্সের জার্সিতে সবচেয়ে বেশি গোলের মালিক হন জিরু (৫১)। এর আগে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন থিয়েরি অঁরি (৫১টি)।

আল থুমামা স্টেডিয়ামে শুরুতেই আক্রমণে চোখ ছিল ফ্রান্সের। ম্যাচের প্রথম মিনিটেই ফ্রি কিক পায় তারা। যদিও আঁতোয়ান গ্রিজমানের শট পোল্যান্ডকে বিপদে ফেলতে পারেনি। একটু পর কর্নার থেকে রাফায়েল ভারানের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

আর্জেন্টিনা ম্যাচের কৌশল বদলে পোল্যান্ড শুরুতে কিছুটা পজেশন নিয়ে খেলার চেষ্টা করে। তবে ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না পোলিশরা। কখনো দুই উইং ধরে আবার কখনো মিড থেকে গিয়ে শট নিয়ে পোল্যান্ডকে চাপে ফেলার চেষ্টা করছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...