Monday, April 13, 2026

তমলুকের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা! বিরোধীরা ‘দেউলিয়া’ হয়ে গিয়েছে তোপ কুণালের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) তমলুকের (Tamluk) খারুই-গাঠরা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল। সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের প্রতিপক্ষ বাম-বিজেপি জোট। আর রবিবার সকালে ভোটগ্রহণ শুরুর পরই দফায় দফায় ছড়ায় উত্তেজনা। তৃণমূল ও বাম-বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে তমলুক থানার পুলিশ (Tamluk Police)। তবে বাম ও বিজেপি জোট অশান্তি করে নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলেও তা রুখে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা।

গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এসেছিল তমলুকের খারুই-গাঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। তীব্র গুঞ্জন ছড়িয়েছিল, ৪৩ আসন বিশিষ্ট এই সমিতির নির্বাচনে সব ভুলে হাতে হাত মিলিয়েছে বাম ও বিজেপি। যদিও বাম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছিল, কোনওভাবেই তৃণমূলকে ঠেকাতে গেরুয়া শিবিরকে সঙ্গ দেওয়া হয়নি। একই বার্তা এসেছিল বিজেপির তরফেও।

তবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ওদের কাজই হচ্ছে গণ্ডগোল করা। একা বিজেপি পারবে না, একা বাম পারবে না কিছু কিছু সমবায় ওদের পুরনো মেম্বারশিপের ভিত্তিতে বাম রাম জোট করে একটা চেষ্টা করছে। আর যত ওরা এগুলো করবে তত দেউলিয়াপনা, অশুভ আঁতাত সাধারণ মানুষের সামনে চলে আসবে, মুখোশ খুলে যাবে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...