Friday, April 3, 2026

৫ লক্ষ টাকা দিলেও মেলেনি চাকরি! আত্মহ*ত্যার পথ বেছে নিল যুবক  

Date:

Share post:

মানসিক অবসাদের কাছে শেষ পর্যন্ত হার মানল যুবক। শত চেষ্টা সত্ত্বেও চাকরি না পেয়ে অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল মেদিনীপুর জেলার দাসপুর থানার সুপা-র বুরালি গ্রামের এক যুবক। কীটনাশক খেয়ে আত্মঘাতী ওই চাকরি প্রার্থী। জানা গিয়েছে, মৃতের নাম তপন দোলই (২৮)। শনিবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ (Medinipur Medical College Hospital) হাসপাতালে তপনের মৃত্যু হয়।

জানা গিয়েছে, তপন ইংরেজিতে এমএ করা ছাড়াও শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিএডও (B.Ed) করেছিলেন। এসএসসি চাকরিতে ওয়েটিং লিস্টে নাম ছিল তাঁর। চাকরি নিশ্চিত করতে দালালকে ৫ লক্ষ টাকা দিলেনও লাভের লাভ কিছুই হয়নি। চাকরি তো পানই নি, উল্টে খোয়া গেছে টাকাও। মৃতের দাদা সুকুমারের বিস্ফোরক অভিযোগ, ২০১৭-১৮ সালে চাকরি পাওয়ার জন্য তপন দাবি মেনে বিভিন্ন জায়গা থেকে লোন করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিল। একদিকে চাকরি না পাওয়ার হতাশা এবং অন্যদিকে লোন পরিশোধের চাপ। দুয়ে মিলে চরম মারাত্মক হতাশায় ভুগছিল সে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তপন।

এদিকে বিষ খাওয়ার বিষয়টি পরিবারের লোক বুঝতে পেরে তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে মেদিনীপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মেধাবী তপন লেখাপড়ার সঙ্গে সঙ্গেই চাকরির চেষ্টা করছিল। মৃতের দাদার আরও অভিযোগ, ২০১৮ সালে এসএসসির পরে টাকা দিয়েও চাকরি না হওয়ায় কেশপুরের বিশ্বনাথপুরে এক দালালের কাছে গিয়েছিল টাকা উদ্ধার করতে। কিন্তু সেই দালাল টাকা ফেরত তো দেয়নি উল্টে ভাইকে মারতে উদ্যত হয়েছিল। পরে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...