Friday, June 26, 2026

আজ প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল, চোট সারিয়ে কোরিয়া ম্যাচে খেলবেন নেইমার

Date:

Share post:

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আজ নামছে ব্রাজিল। শেষ ষোলোয় ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া। স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এবং লেফট ব্যাক অ্যালেক্স টেলেস ছিটকে গেলেও ব্রাজিলকে স্বস্তি দিয়েছে দলের প্রাণভোমরা নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র গোড়ালির চোট সারিয়ে অনুশীলনে ফেরায়। সোমবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া। নক আউট রাউন্ডের এই ম্যাচে খেলবেন নেইমার। রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন কোচ তিতে। তার আগে সোশ্যাল মিডিয়ায় অনুশীলনে নামার ছবি পোস্ট করে নেইমার লিখেন, ‘‘আমি এখন বেশ ভাল অনুভব করছি। জানতাম যে এখন ফিরতে পারব।’’

শনিবার রাস আবু আবাউদের ৯৭৪ স্টেডিয়ামে নেইমার-ম্যাজিক দেখার আশায় তাঁর ভক্তরা। কিন্তু নেইমার কি সম্পূর্ণ ম্যাচ ফিট? ব্রাজিলীয় তারকা ইনস্টাগ্রামে শনিবারের অনুশীলনের যে ভিডিও পোস্ট করেছেন তাতে অবশ্য কোনও ভাবেই অস্বস্তিবোধ করতে দেখা যায়নি। বরং বেশ সাবলীলভাবেই বল নিয়ে দৌড়েছেন, ড্রিবল করেছেন, সতীর্থদের বোকা বানিয়ে গোল করেছেন। সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছিলেন নেইমার। কিন্তু যাবতীয় শঙ্কা দূর করে ট্রেনিংয়ে ফিরেছেন। স্বস্তি পেয়েছে দল।

জোড়া গোলে সার্বিয়া ম্যাচের নায়ক রিচার্লিসন বলেছেন, ‘‘নেইমার ফিরে আসায় আমাদের পুরো দলের পারফরম্যান্সের উন্নতি ঘটবে। সকলে দেখেছে, শেষ দু’টি ম্যাচে আমরা ওকে কতটা মিস করেছি।’’

এশিয়ান জায়ান্ট কোরিয়াকে নিয়ে সতর্ক ব্রাজিল শিবির। এই বছর জুনেই সিওলে ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল দুই দল। ব্রাজিল ৫-১ গোলে ম্যাচটা জিতেছিল। নেইমার জোড়া গোল করেছিলেন। কিন্তু বিশ্বকাপ যে আলাদা, তা কাতারে এশিয়া, আফ্রিকার দলগুলি দেখিয়ে দিচ্ছে। দলকে সতর্ক করে রিচার্লিসন বলেছেন, ‘‘কোরিয়া শক্তিশালী এবং আক্রমণাত্মক দল। আমাদের ভুল করা চলবে না।’’

আরও পড়ুন:প্রি-কোয়ার্টার ফাইনালে আজ জাপানের মুখোমুখি ক্রোয়েশিয়া

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...