Friday, April 3, 2026

প্রি-কোয়ার্টার ফাইনালে আজ জাপানের মুখোমুখি ক্রোয়েশিয়া

Date:

Share post:

আজ প্রি-কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে জাপান। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। প্রথমে জার্মানি। তারপর স্পেন। বিশ্ব ফুটবলের দুই দৈত্যকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে জাপান। গত বিশ্বকাপের ফাইলালিস্টদের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের হাওয়া বইছে জাপান শিবিরে।

অন্যদিকে, ক্রোয়েশিয়া আবার বাড়তি সমীহ করছে জাপানিদের গতিকে। যে গতির সামনে বেসামাল হয়েছিল জার্মানি ও স্পেন। ক্রোয়েশিয়া দলে লুকা মদ্রিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেনের মতো অভিজ্ঞ ফুটবলার থাকলেও, এঁরা প্রত্যেকেই নিজেদের সেরা সময় পেরিয়ে এসেছেন। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে যে গতিতে মদ্রিচরা খেলতেন, সেই গতিও হারিয়েছেন অনেকটাই। জাপানি হানার পাল্টা হিসেবে ট্যাকটিক্যাল ফুটবলকেই হাতিয়ার করতে চাইছে ক্রোয়েশিয়া। তাল ঠুকছেন রিতসু দোয়ানও। পরিবর্ত হিসেবে মাঠে নামে জার্মানি ও স্পেন ম্যাচে গোল করেছিলেন জাপানি স্ট্রাইকার। ‘সুপার সাব’ দোয়ান এবার ক্রোয়েশিয়া ম্যাচেও গোল করার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি বলছেন, ‘‘ক্রোয়েশিয়া দলে অভিজ্ঞ ফুটবলাররা রয়েছে। তবে এই ম্যাচেও গোল করে দলকে জেতাতে চাই। আমাদের দলের ২৬ জনই প্রথম একাদশে থাকার যোগ্য। আর নতুন নিয়মের ফলে ম্যাচে পাঁচজন পরিবর্ত নামানোর সুযোগ পাচ্ছি। এতে আমরা সত্যিই লাভবান হয়েছি।’’


 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...