Saturday, April 4, 2026

মামলার প্রতিলিপি পায়নি ED, পিছল অনুব্রত মামলার দ্রুত শুনানির আর্জি

Date:

Share post:

মামলার প্রতিলিপি পায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পিছল তাঁর বিরুদ্ধে ইডির মামলা খারিজের অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আর্জির শুনানি। সোমবার, হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানেই ইডি জানায়, তারা মামলার প্রতিলিপি পায়নি। ফলে তদন্তকারী সংস্থাকে সময় দিলেন বিচারপতি বিবেক চৌধুরী। ফলে দীর্ঘায়িত হল শুনানি।

গরু পাচার মামলায় জেরা করতে অনুব্রত মণ্ডলকে দিল্লি (Delhi) নিয়ে যেতে চায় ইডি। এই নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা চলছে। তার মধ্যেই কলকাতা হাই কোর্টে ইডির মামলা খারিজের আর্জি জানান তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি। এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নিজেদের অবস্থান জানাতে বলেছিল উচ্চ আদালত। এদিনের শুনানিতে অনুব্রতর হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। সেই মামলার শুনানিতে ইডি জানায় তারা মামলার প্রতিলিপি পায়নি। সেই কারণে, এবিষয়ে সময় চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলার পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর দুপুর ২টো।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...