Friday, April 3, 2026

কেমন আছেন পেলে? জানালেন তাঁর মেয়ে কেলি নাসিমেন্টো

Date:

Share post:

ভালো আছেন পেলে। বর্তমানে তিনি মৃত্যুভয় থেকে বেরিয়ে এসেছেন। এদিন এমনটাই জানালেন কিংবদন্তি ফুটবলারের মেয়ে এবং নাতি।মঙ্গলবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পেলে।

পেলের দুই মেয়ে ও এক নাতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনার সংক্রমণের জেরে ফুসফুসে সংক্রমণ হয়েছিল পেলের। এবং বর্তমানে তিনি মৃত্যুভয় থেকে বেরিয়ে এসেছেন।এই নিয়ে এক সাক্ষাৎকারে পেলের মেয়ে কেলি নাসিমেন্টো বলেন, “উনি অসুস্থ, উনি বৃদ্ধ হয়েছেন। তবে এই মুহুর্তে, উনি হাসপাতালে রয়েছেন স্রেফ ফুসফুসের সংক্রমণের জন্য। এবং সুস্থ হলে, তিনি আবারও বাড়ি ফিরবেন। খুবই খারাপ লাগে যখন লোকে বলে যে উনি মৃত্যুশয্যায় রয়েছেন। এটি সত্যি নয়, বিশ্বাস করুন। উনি ইনটেন্সিভ কেয়ারে নেই, সাধারণ বেডরুমে রয়েছেন। উনি মৃত্যুশয্যায় নেই, উনি চিকিৎসাধীন।”

বর্তমানে কোলন ক্যানসারে ভুগছেন পেলে, আর সেই কারণে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। শ্বাসযন্ত্রের সংক্রমণ পুরোপুরি সেরে উঠলেই তবে পেলে হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

এদিকে পেলের নাতি আর্থার অ্যারান্টেস ডো নাসিমেন্টো জানিয়েছেন, ফোনে পেলে বিশ্বকাপের ম্যাচগুলি নিয়ে যথেষ্ট আলোচনা করছেন। এছাড়া গ্রুপে ব্রাজিলের শেষ দুই ম্যাচে নেইমারকে মিস করেছেন পেলে।

আরও পড়ুন:আজ প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল, চোট সারিয়ে কোরিয়া ম্যাচে খেলবেন নেইমার

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...