Tuesday, June 23, 2026

Gujrat: ভোট দিতে গিয়ে মোদির রোড শোর বিরুদ্ধে সরব মমতা, কমিশনে আপ-কংগ্রেস

Date:

Share post:

গুজরাট ভোটে(Gujrat Election) বিতর্ক তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দ্বিতীয় দফার ভোটে এদিন সকালে ভোট দিতে গিয়ে রীতিমতো প্রচারের মতো রোড শো করতে দেখা গেল নরেন্দ্র মোদিকে। বেআইনি ভাবেন এই রোড শোর বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি(AAP) এবং কংগ্রেস(Congress)।

সোমবার আমেদাবাদের এক স্কুলে নিজের ভোট দিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকলের মতো ভোটের লাইনে দাঁড়িয়েই ভোট দেন তিনি। তবে ভোটদানের পর সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানান, সকলকে ভোট দানের জন্য। তবে বিতর্ক শুরু হয় মোদি ভোট দিতে আসা এবং যাওয়ার সময় রীতিমতো রোডশোর মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকটা দূর থেকে পায়ে হেঁটেই এদিন ভোটকেন্দ্রে যান নরেন্দ্র মোদি। তাঁকে দেখতে রাস্তার পাশে ভিড় জমান অসংখ্য মানুষ। ফলে মোদির যাত্রাপথ তৈরি হয় রোড শোতে। যাওয়ার পথে হাত নেড়ে মানুষকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ভোট দিয়ে ফেরার পথে নিজের দাদা সোমা মোদির বাড়ি পর্যন্ত হেঁটে যান প্রধানমন্ত্রী। তখনও দেখা যায় রাস্তার ধারে বহু মানুষের ভিড়। যা টেলিভিশনের পর্দায় সরাসরি দেখানোও হয়। এরপরই ভোট কেন্দ্রে মোদির বিরুদ্ধে প্রচারের অভিযোগে সরব হয় বিরোধীরা।

নরেন্দ্র মোদির এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ভোটের দিন রোড শো করাটা নির্বাচন কমিশনের (Election Commission) নিয়মের বিরোধী। এসব ব্যান করা উচিত। কিন্তু বিজেপি তো কোনও কিছুকেই পরোয়া করে না।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...