Monday, April 6, 2026

এসএসসি কাণ্ডে ২১ হাজার পদের নিয়োগে দুর্নীতিতে হুঁশিয়ারি বিচারপতির

Date:

Share post:

এখন পর্যন্ত প্রায় ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে। সোমবার আদালতে জানালেন সিবিআইয়ের সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিন শেনভি। তিনি জানান, আর মূল প্যানেল থেকে শুরু করে ওয়েটিং লিস্ট- সর্বত্র দুর্নীতি হয়েছে।

নবনিযুক্ত সিট প্রধানের মুখে রাজ্যের নিয়োগ দুর্নীতির পরিসংখ্যান শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন। আদালত সবরকম সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যাঁরা এই দুর্নীতিতে যুক্ত তাঁদের কাউকে ছাড়া হবে না।
এসএসসি-র উদ্দেশে বিচারপতি বসুর মন্তব্য, ‘‘জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন।’’ তাঁর পর্যবেক্ষণ, এই দুর্নীতির তদন্তে বিচার অনেকটা পথ পেরিয়ে এসেছে। যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, তাঁরা শুধু ফলাফলের আশায় বসে রয়েছেন। তাঁরা জানতে চান না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল!

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...