Saturday, June 20, 2026

জলপাইগুড়িতে উদ্ধার বিপুল টাকা: মানি,গুনস অ্যান্ড গানস ফর বিজেপি’ দাবি মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

চারদিনের সফরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী সাফ জানান, জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি। তবে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কোনও বৈঠক হবে না। একই সঙ্গে মমতা জানিয়েছেন, দিল্লিতে তাঁর সফর চলাকালীনই রাজস্থানের দুই তীর্থক্ষেত্র অজমেঢ় এবং পুষ্কর ঘুরে আসবেন তিনি।

আরও পড়ুন:Gujrat: ভোট দিতে গিয়ে মোদির রোড শোর বিরুদ্ধে সরব মমতা, কমিশনে আপ-কংগ্রেস

এদিন জলপাইগুড়ি থেকে বিপুল পরিমাণ উদ্ধার হওয়া টাকা নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,মুখ্যমন্ত্রী বলেন, “হাওয়ালার টাকা। বিজেপি রাজ্যে আনছিল। মানি, গুনস অ্যান্ড গানস ফর বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় টাকা পাচার করা হচ্ছিল।”

এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি মঙ্গলবার আজমের শরিফ এবং পুষ্করে যাব। আমার মনে আছে, যখন আমি রেলমন্ত্রী ছিলাম, তখন এই দু’টি প্রজেক্ট পাশ করিয়েছিলাম। আমার দিকে আঙুল তোলা হয়েছিল। বলা হয়েছিল এটা সাম্প্রদায়িক পদক্ষেপ। কিন্তু, হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের জন্যই এই প্রজেক্ট ছিল। স্বপ্নের প্রজেক্ট ছিল আমার। মঙ্গলবার আমার কোনও কর্মসূচি নেই। আমি তো রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার জন্য সেভাবে কোথাও যেতে পারি না। তাই এবার সুযোগ পেয়েছি, ঘুরে আসব।”

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...