Friday, April 3, 2026

নাইজেরিয়ার মসজিদে বন্দুকবাজদের হামলা, হ*ত ইমাম সহ ১২

Date:

Share post:

ফের বন্দুকবাজদের হামলা। এলোপাতাড়ি গুলি। ঝাঁঝরা কমপক্ষে ১২ জন নিরীহ মানুষ। এবার ঘটনা নাইজেরিয়ার এক মসজিদে। মৃতদের মধ্যে রয়েছেন একজন ইমামও।

জানা গিয়েছে, নাইজেরিয়ার উত্তর প্রদেশে বন্দুকবাজের দল আচমকাই হানা দেয় এক মসজিদের ভিতর। সেখানে সেই সময় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উপাসক। তাঁদের মধ্যে কয়েকজনকে অপহরণ ও বাকিদের হত্যা করে ওই দুষ্কৃতীরা। ব্যান্ডিটস নামের একটি বন্দুকবাজের দল এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়া পুলিশ।

অভিযোগ, ওই দুষ্কৃতী দলের কাজই হল অপহরণ করে মুক্তিপণ চাওয়া। এমনকি নাইজেরিয়ার উত্তরাঞ্চলে কৃষকদের জমি চাষ করতে দেওয়ার বিনিময়ে টাকা তোলে। গ্রামবাসীদের নিরাপত্তা দেওয়ার নামে মাসোহারা আদায় করে ওই বন্দুকবাজের দল। সূত্র মারফত জানা গিয়েছে, গত শনিবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট মহম্মদ বুহারির শহরে এক মসজিদে মোটরবাইকে করে আসে বন্দুকবাজের দল। সেখানে পৌঁছেই এলোপাথারি গুলি চালাতে থাকে। যার ফলে মসজিদে থাকা উপাসকরা প্রাণ বাঁচাতে পালাতে থাকেন। মৃত্যু হয় অনেকের। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই চম্পট দেয় বন্দুকবাজের দল।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...