Saturday, April 4, 2026

চোট সারিয়ে ফেরার ম্যাচে নয়া হেয়ার স্টাইলে “প্লাটিনাম” রং নেইমারের!

Date:

Share post:

চলতি কাতার বিশ্বকাপে (Qatar World Cup) ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার (South Korea) মুখোমুখি হবে ব্রাজিল (Brazil)। এখনও পর্যন্ত ব্রাজিলের পারফরমেন্স (Performance) মোটর উপর সন্তোষজনক। তবে চোট সমস্যায় জর্জরিত তিতের দল। এর মধ্যেই আবার চোট সরিয়ে নেইমারের দলে ফেরাটা সমর্থকদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো। ব্রাজিল কোচ তিতেই স্বয়ং সেই খবর শুনিয়েছে।

কাতার বিশ্বকাপের শুরুতেই মাঠে নামার আগে নতুন হেয়ার স্টাইল দিয়েছিলেন নেইমার (Neymar Junior)। সার্বিয়ার (serbia) বিপক্ষে সেই ম্যাচেই ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে পারেননি। শেষ ষোলোয় ফেরার আগে নিজের হেয়ার স্টাইলিস্ট নারিকোর শরণাপন্ন হয়েছেন নেইমার। এবার পাল্টেছেন চুলের রং।

চুলে “প্লাটিনাম” রং করেছেন নেইমার। তাঁর এই নতুন “লুক”-এর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নারিকো। নেইমারের বহু বছরের ব্যক্তিগত এই হেয়ার স্টাইলিস্ট ইনস্টাগ্রামে নেইমার ও তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, “ফেরার জন্য নতুন লুক। সৃষ্টিকর্তা তোমার এবং দলের প্রতি সহায় হোন।”

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...