Monday, April 6, 2026

Birbhum : অবৈধ সম্পর্কের জেরেই চলল গু*লি, মৃ*ত ১

Date:

Share post:

বীরভূমের (Birbhum) মহম্মদবাজার থানার পুরাতন হাবড়া পাহাড়ি গ্রামে অবৈধ সম্পর্কের (Illegal Relation)জেরেই গুলিবিদ্ধ হয়ে মৃ*ত্যু হল একজনের। সূত্রের খবর গুরুতর আহত হয়ে সিউড়ি (Siuri)সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। মৃ*ত ব্যক্তির নাম ধানু শেখ (৪৫)। বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার বেলগ্রাম। তিনি পেশায় পাথর খাদানের ড্রিল মিস্ত্রি। জখম ব্যক্তির নাম ধনা হাঁসদা (Dhona Hansda)। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Nagendranath Tripathi)জানিয়েছেন যে অবৈধ সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন‍্য আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় পুরাতন হাবড়া পাহাড়ি গ্রামে গিয়েছিলেন ধানু নামে সেই ব্যক্তি। সাইকেল নিয়ে গ্রামে এক যুবক ধনার বাড়িতে গিয়ে তার দিদি অবিবাহিত সাদি হাঁসদার কাছ থেকে খেতে চায়। এরপরেই অপরিচিত যুবককে গ্রামের আদিবাসী মার্শাল ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্রামের বেশ কয়েকজনের সঙ্গে মদ্যপান করে অপরিচিত যুবক। তিনি গ্রামবাসীদের জানায় ধনার দাদা সায়মন হাঁসদার বাড়ি এসেছেন। সে তাঁর পূর্ব পরিচিত। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অপরিচিত যুবককে নিয়ে বচসা বাধে। গ্রামবাসীরা তাঁকে ধরে সায়মনের বাড়ির দিকে যাওয়ার সময় শিবলাল হাঁসদার গোয়াল ঘরের কাছে ধানু ও ধনাকে দুটি গু*লি করেন তিনি বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। কয়লা খাদান বিরোধী আন্দোলনের যোগসূত্র খুঁজে বের করেছেন অনেকে। যদিও পুলিশের অনুমান অবৈধ সম্পর্কের জেরে এমন ঘটনা ঘটেছে।

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...