Friday, June 26, 2026

এসএসসিকে ৪০টি ওএমআর শিট প্রকাশ্যে আনতে বলল হাই কোর্ট

Date:

Share post:

নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়। স্কুল সার্ভিস কমিশনকে নয়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ৪০টি ওএমআর শিটের নমুনা , নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশ করতে হবে এসএসসিকে। এর জন্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ।

আদালতের‌ নির্দেশ, মঙ্গলবারের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে ৪০ জনের ওএমআর শিট প্রকাশ করতে হবে। সেখানে যাঁদের নাম প্রকাশ করা হবে, তাঁরা চাইলে মামলা লড়তে পারেন। সে জন্যও সময়সীমা বেধে দেওয়া হয়েছে। মামলার জন্য সময় দেওয়া হয়েছে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

এদিন বিচারপতি‌ স্পষ্ট জানিয়েছেন, লিখিত আকারে নিজেদের বক্তব্য জানাতে পারবেন ৪০ জন। প্রয়োজনে তাঁদেরও সংশ্লিষ্ট মামলায় যুক্ত করা হবে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী সংসদ মঙ্গলবারের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে ৪০টি ওএমআর শিট প্রকাশ করতে হবে। যাঁদের নাম প্রকাশ করা হবে, তাঁরা মামলা লড়তে পারেন।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...