Monday, April 6, 2026

বিজেপির চক্রান্তে মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া নেতা-কর্মীদের জন্য লিগ্যাল ডেস্ক চালু তৃণমূলের

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর মতো কিছু দলবদলু বিজেপি নেতার ভয়ঙ্কর চক্রান্ত। বিধানসভা ভোটে হারের জ্বালা মেটাতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূল নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিজেপির চক্রান্তে পূর্ব মেদিনীপুর ও কেশপুরের বহু তৃণমূল নেতা এবং কর্মী মিথ‌্যা মামলায় ফেঁসে গিয়েছেন। কেউ কেউ আবার সিবিআই বা এনআইএ-র হাতে গ্রেফতার হয়ে জেল খাটছেন, অথচ অপরাধমূলক ঘটনার সঙ্গে তাঁরা কোনওভাবেই যুক্ত নয়।

আরও পড়ুন:মাদক পাচারে যুক্ত হাওড়ার বিজেপি নেতা পুলিশের জালে, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

এবার সেইসব নিরীহ নেতা-কর্মীদের মিথ‌্যা মামলা ও আইনি নির্যাতনের হাত থেকে রক্ষা করতে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও বাঁচাতে পূর্ব মেদিনীপুর ও কেশপুর ব্লকের জন‌্য এবার লিগ‌্যাল ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়।

আজ, বুধবার নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল অফিসে এই লিগ‌্যাল ডেস্কের সূচনা হবে। এই ডেস্কের দক্ষ আইনজীবীরা একদিকে যেমন পুরনো ভুয়ো মামলা নিয়ে বিভিন্ন আদালতে হেনস্থা হওয়া নির্যাতিতদের আইনি লড়াইয়ে সাহায‌্য করা হবে। তেমনই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধেও পাল্টা মামলা করবে। বিজেপির চক্রান্ত ফাঁস করতেই অভিষেকের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

তৃণমূল সূত্রে খবর, লিগ্যাল ডেস্কে জেলা পর্যায়ের আইনজীবীদের পাশাপাশি, হাইকোর্টে সিবিআই বা এনআইএ মামলায় আইনি লড়াইয়ে অভিজ্ঞ ও দক্ষ এডভোকেটরাও লিগ‌্যাল ডেস্কে যুক্ত থাকবেন। দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে অভিষেকের এমন মানবিক পদক্ষেপে আইনি জালে ফেঁসে যাওয়া পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা-কর্মীরা নতুন করে লড়াইয়ের স্বপ্ন দেখছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...