Saturday, June 27, 2026

খেলতে গিয়ে ৪০০ ফুট গভীর কুয়ো পড়ল শিশু! মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে

Date:

Share post:

মাঠের মধ্যেই দীর্ঘদিন ধরে চলছিল কুয়ো খননের কাজ। খেলতে গিয়ে ওই সদ্য খোঁড়া ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৮ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডবি গ্রামে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে।

আরও পড়ুন:ভোটগণনা আবহেই আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন

আঠনের থানার পুলিশ সূত্রের খবর, জখম শিশুটির নাম তন্ময় দিয়াওয়ার। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ গ্রামের একটি মাঠে খেলতে গিয়েছিল সে। খেলতে গিয়ে ওই সদ্য খোঁড়া কুয়োর মধ্যে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকর্মীরাও। মাটি খোঁড়ার মেশিনও নিয়ে আসা হয়।

জানা গেছে, কূপের ৬০ ফুট গভীরে আটকে ছিল তন্ময়। মাটি খুঁড়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর অক্সিজেন দিতে হয় শিশুটিকে। পুলিশ জানিয়েছে, আপাতত তন্ময়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...