Monday, June 22, 2026

এখনই দিল্লিতে নয়, পিছিয়ে গেল অনুব্রতর মামলার শুনানি

Date:

Share post:

এখনই দিল্লি যাচ্ছেন না অনুব্রত। আইনি জটিলতায়  দিল্লি হাইকোর্টে  ফের পিছিয়ে গেল  অনুব্রত মণ্ডলের দায়ের করা মামলার শুনানি।আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা হতে পারে বলে খবর।

আরও পড়ুন:এখনই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যেতে পারবে না ইডি

জানা যাচ্ছে, গরু পাচার সংক্রান্ত মামলাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে দুটি মামলা করেন সায়গাল হোসেন ও বিনয় মিশ্র। এই দুটি মামলা এখনও  হাইকোর্টের বিচারপতি যশমিত সিং এর বেঞ্চে বিচারাধীন।এদিকে সেই একই এফআইআরের অংশ নিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানির এজলাসে। এদিন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, একই মামলার অংশ কেন কেন আলাদা বেঞ্চে শুনানি? এরপরই বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানি অনুব্রতর দায়ের করা মামলাটি যশমিত সিং-এর বেঞ্চে পাঠিয়ে দেন।

গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে তৎপর ইডি।তবে অনুব্রতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লি যাত্রা আটকাতে মরিয়া অনুব্রতর আইনজীবীরা। তাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। তাঁর হয়ে আদালতে সওয়াল করেছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল।

Related articles

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...