Friday, June 26, 2026

গরুপাচারকাণ্ডে সায়গালের ৩২টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Date:

Share post:

গরু পাচারকাণ্ডে অভিযুক্ত সায়গাল হোসেনের ৩২টি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৪৯০ টাকা।

আরও পড়ুন:নির্দিষ্ট সময়ের আগেই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন সুকন্যা

গরু পাচার কাণ্ডে বাংলাদেশের যোগ রয়েছে কিনা, তার তদন্ত শুরু করেছে সিবিআই। একই মামলায় তদন্ত করছে ইডিও। ইতিমধ্যেই গরু পাচারের অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে এনামুল হক, সায়গল হোসেন, বিএসএফ কর্তা সতীশ কুমার। তাঁদের প্রত্যেককেই রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়। দিল্লির তিহার জেলে রাখা হয়েছে অভিযুক্তদের। অনুব্রত মণ্ডলকেও গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে ইডি।

গরু পাচার সংক্রান্ত চার্জশিটে ইডির অভিযোগ ছিল, বীরভূম করিডর দিয়ে যে গরু পাচার হত, তার জন্য অনুব্রতর হয়ে টাকা সংগ্রহ করতেন সায়গাল। আর এই টাকায় বীরভূমের বিভিন্ন জায়গায় বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে সায়গল। তাঁর বহু আত্মীয়ের নামেও সম্পত্তি রয়েছে।

ইডি তদন্তে করে ইতিমধ্যেই সায়গালের বেনামি সম্পত্তির হদিশ শুরু করেছে। সেই অনুযায়ী সায়গালের ৩২টি সম্পত্তির হদিশ মিলেছে।  গত ২ ডিসেম্বর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। তারই জেরে সায়গলের সম্পত্তি আটক করে বাজেয়াপ্ত করা হয়।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...