Friday, June 26, 2026

নির্দিষ্ট সময়ের আগেই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন সুকন্যা

Date:

Share post:

কথামত দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। বুধবার সকাল ১০টার কয়েক মিনিট আগেই হাজিরা দেন তিনি। এদিন তাঁর নামে থাকা সম্পত্তি, ও আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রের  খবর। এদিকে এদিন সকালেই ইডি দফতরে আনা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও।অনুব্রত কন্যা ও সায়গালকে মূখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছে। ইডি সূত্রের খবর, ফের তলব করা হতে পারে সুকন্যাকে।

আরও পড়ুন:ফের তলব, ২ নভেম্বর দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে হবে সুকন্যাকে

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। আপাতত আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। একই মামলায় আগেই গ্রেফতার হয়েছেন সায়গাল হোসেনও। তাঁকেও নিজেদের হেফাজতে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। কেন্দ্রীয়  সংস্থার দাবি, গরুপাচারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সায়গলের । তাঁর মারফতই টাকা আসত অনুব্রতর কাছে। তাই সেই সংক্রান্ত তথ্য পেতেই মরিয়া হয়ে  সুকন্যাকে তলব করেছে ইডি।এদিকে এদিন অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব করেছে সিবিআই। সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

আজ, বুধবার সকালে তাঁকে দেখা গেল, সবুজ রঙের সালোয়ার কামিজ আর মুখে কালো মাস্ক পরে নয়াদিল্লির ইডির দফতরে হাজিরা দেন সুকন্যা মণ্ডল। প্রথমবার অসুস্থতার কারণে রাজ্যের বাইরে ছিলেন তিনি। তাই হাজিরা দিতে পারেননি। তবে দ্বিতীয়বারের তলবে সম্পত্তির যাবতীয় নথি নিয়েই সুকন্যা পৌঁছে যান দিল্লিতে ইডির দফতরে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...