Friday, April 10, 2026

পঞ্চম শ্রেণি থেকে তৃতীয়বর্ষ পর্যন্ত সমাবর্তন বাধ্যতামূলক, স্কুলে চিঠি পাঠাচ্ছে পর্ষদ

Date:

Share post:

পঞ্চম থেকে কলেজের তৃতীয় বর্ষ পর্যন্ত প্রতিটি স্তরে সমাবর্তন (Convocation) বাধ্যতামূলক। উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের (State Goverment)। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয় সেই সব স্কুলে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ চিঠি পাঠিয়ে দিয়ে প্রতি বছর প্রতিটি ক্লাসের জন্য সমাবর্তনের আয়োজন করতে বলেছে বাধ্যতামূলক ভাবে। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছেই ওই চিঠি পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

চিঠি অনুযায়ী, আগামী বছর থেকে প্রতি ২ জানুয়ারি এই সমাবর্তনের আয়োজন করতে হবে প্রতিটি স্কুলে। নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের হাতে স্কুলের তরফে লজেন্স বা চকোলেটের মতো উপহার তুলে দিতে হবে। কোনও কারণে ২ জানুয়ারি অনুষ্ঠান করা সম্ভব না-হলে জানুায়রির প্রথম সপ্তাহে উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে সমাবর্তন উৎসব পালন করতে হবে। ওইদিন ছাত্রছাত্রীদের কাছে স্কুলের ইতিহাস-সহ বই, পোশাক, জুতো, ব্যাগ, স্বাস্থ্য সুবিধা, মিড ডে মিল, বৃত্তি প্রভৃতির মতো সরকারি সুবিধার কথা আরও বেশি করে জানতে হবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে, যেহেতু স্কুলে স্কুলে সমাবর্তনের সিদ্ধান্ত রাজ্য সরকারের তাই সেই নির্দেশ মেনেই রাজ্যের যে সব স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণি রয়েছে সেই সব স্কুলে এই নিয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির তরফেও জানা গিয়েছে, খুব দ্রুত তাদের অধীনস্থ কলেজগুলিতেও এই মর্মে চিঠি পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- BNCCI-এর অনুষ্ঠানে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর ঘোষণা বাবুলের, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় দেবাশিস

 

 

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...