Wednesday, June 24, 2026

ইতিহাস গড়ল মরক্কো, স্পেনকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে তারা

Date:

Share post:

বিশ্বকাপে অঘটন। প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারাল মরক্কো। আর এর ফলে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল তারা। নজির গড়ল মরক্কো। বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল তারা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শুরু থেকে শেষ পর্যন্ত চলে রুদ্ধশ্বাস ফুটবল। স্পেন আক্রমণে গেলে, পাল্টা আক্রমণ চালায় মরক্কো। তবে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ৫৪ মিনিটের মাথায় ফ্রিকিক পায় স্পেন। আসেনসিয়োর ফ্রিকিক থেকে বল পান দানি ওলমো। তাঁর কোনাকুনি শট বাঁচিয়ে দেন মরক্কোর গোলকিপার বোনো। ম‍্যাচের নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ম‍্যাচের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করে মরক্কো। শেষমেষ এক্সট্রা টাইমেও থাকে গোলশূন‍্য। ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেষ টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারায় মরক্কো। টাইব্রেকারে দুরন্ত সেভ করেন মরক্কো গোলরক্ষক বোনো।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...