Wednesday, June 24, 2026

বকেয়া টাকা নিয়ে সর্বদলীয় বৈঠকে সরব সুদীপ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের আহ্বানে ‘জি-২০ সুপ্রিমেসি’ বিষয়ক সর্বদলীয় বৈঠকে অংশ নিয়ে রাজ্য সরকার ও দলের তরফে সর্বপ্রকারের সহযোগীতার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই অবস্থানের ১৮০ ডিগ্রি ঘুরে সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক মুহূর্তে আয়োজিত কেন্দ্রের সর্বদল বৈঠকে কেন্দ্রীয় নীতি পঙ্গুতার বিরুদ্ধে পরোক্ষে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস।

এদিনের বৈঠকেই তৃণমূল কংগ্রেসের দুই দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনের তরফে অভিযোগ করা হয়েছে, বিশাল অঙ্কের বকেয়া টাকা আটকে রেখে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের অর্থনৈতিক প্রগতিতে বাধা তৈরি করা হচ্ছে৷ একইসঙ্গে বাংলার শাসকদলের অভিযোগ, প্রবল জনমত সহ ভোটে জিতে ক্ষমতায় আসা রাজ্য সরকারের স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছে মোদি সরকার৷ কেন্দ্রীয় সরকার তার অবস্থান থেকে সরে না এলে সংসদীয় পরিসরে কোনরকম সহযোগীতায় ভরসা রাখবেনা তৃণমূল।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রাপ্য বিশাল অঙ্কের বকেয়া টাকা দিচ্ছে না, এর জেরে রাজ্যের উন্নয়ন ব্যহত হচ্ছে, সর্বদল বৈঠকে এমনই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের দুই বর্ষীয়ান সাংসদ, এমনই দাবি করা হয়েছে সংসদীয় সূত্রে৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...