Monday, February 2, 2026

আই লাভ ইউ টু: দিল্লির পুরভোটে বিপুল জয়ের পর বার্তা কেজরির

Date:

Share post:

দেড় দশকের বিজেপি(BJP) শাসন নিমেষে ধুলিস্যাৎ করে দিল্লি পুরসভার দখল নিয়েছে আম আদমি পার্টি(AAP)। ২৫০ আসন বিশিষ্ট দিল্লি পুরসভায় আপ পেয়েছে ১৩৪টি আসন। বিপুল এই জয়ের পর দিল্লিবাসীর উদ্দেশ্যে প্রতিক্রিয়ায় দিল্লির(Delhi) মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) জানালেন, “আই লাভ ইউ টু।”

 

বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ দিল্লি পুরসভার ভোট গণনার ফলাফল প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায় ২৫০ আসন বিশিষ্ট দিল্লিতে ১৩৪ টি আসনে জয় পেয়েছে আপ। বিজেপি পেয়েছে ১০৪ টি আসন। কংগ্রেসের কপালে জুটেছে মাত্র ৯টি ওয়ার্ড। দিল্লিবাসীর এই ভালোবাসা পেয়ে খুশি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানালেন, ‘আই লাভ ইউ টু!’ এদিন জয়ের পর দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আপের কাছে এটা শুধু বড় জয় নয়, সেইসঙ্গে বড় দায়িত্ব। দিল্লির মানুষের প্রতি নাগরিক পরিষেবার প্রশ্নে আপ সেই দায়িত্ব পালন করবে।’ কেজরিওয়াল এও বলেন, ‘রাজধানীর পুরপ্রশাসন চালাতে কেন্দ্রীয় সরকারেরও সাহায্য প্রয়োজন। আমি আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ পাব এবং দিল্লির মানুষের কাজ করতে পারব।’

উল্লেখ্য একটা সময় দিল্লিতে সরকার চালাতো কংগ্রেস তখনও পুরসভায় ক্ষমতায় ছিল বিজেপি। পার্টির জামানাতেও তার কোনও বদল হয়নি। দিল্লির তিন পুরসভাকে সংযুক্ত করার পর এবারই ছিল প্রথম নির্বাচন। সেখানেই দীর্ঘ ১৫ বছরের বিজেপি শাসনকে একপ্রকার পর্যুদস্তু করে দিল্লি পুরসভার দখল নিল আপ। বুথ ফেরত সমীক্ষাতেও আপের জয়ের ইঙ্গিত ছিল। সেটাই কার্যত মিলে গেল ফলাফলে।

spot_img

Related articles

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন...

উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের স্বস্তি, সেমেস্টারে বাড়ছে বিকল্প প্রশ্নের সংখ্যা 

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের পর এবার পরীক্ষার্থীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী...

এরকম মিথ্যাবাদী-উদ্ধত নির্বাচন কমিশন দেখিনি! জ্ঞানেশের বৈঠক বয়কট করে তীব্র আক্রমণ মমতার

"এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।" সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার...

মাধ্যমিক পরীক্ষার মাঝেই স্কুলে গ্যাস সিলিন্ডারে ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রশংসনীয় পুলিশি পদক্ষেপ

পুলিশি তৎপরতায় মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরীক্ষার্থীরা। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি...