Monday, June 22, 2026

বিশ্ব ভারোত্তোলোকে রূপো পেলেন মীরাবাই চানু

Date:

Share post:

মহিলা ভারোত্তোলোক মীরাবাই চানুর  মুকুটে আরও একটি পালক। এবার তিনি বিশ্ব ভারোত্তোলোক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং পেয়েছেন রৌপ্য পদক। প্রসঙ্গত, ২০২২ এর বিশ্ব ভারোত্তোলোক প্রতিযোগিতার আসর বসেছিল কলম্বিয়ার বোগোটায়।

জানা গিয়েছে, ভারতের মীরাবাই চানু এই প্রতিযোগিতায় মোট ২০০ কেজি ভার নিয়েছিলেন। প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। অন্যদিকে চিনা প্রতিযোগী হউ জিহুই ১৯৮ কেজি ভার বহন করে জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক। এবং চিনের জিয়াং হুইহুয়া মোট ২০৬ কেজি ভার উত্তোলন করে জিতে নিয়েছেন স্বর্ণপদক।

উল্লেখ্য, ভারতের মীরাবাই চানুর কব্জিতে একটি সমস্যা হয়েছে, যে সমস্যা এবারের প্রতিযোগিতায় স্পষ্ট হয়ে ওঠে যখন মীরাবাই চানু ১১৩ কেজির ভার উত্তোলন করছিলেন।
প্রসঙ্গত, মীরাবাই চানুর কাছে এটি দ্বিতীয় বিশ্ব পদক। এর আগে তিনি ২০১৭ বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় ১৯৪ কেজি ভার উত্তোলন করে সোনা জিতে নিয়েছিলেন। তবে ২০১৯ সালে তিনি এই প্রতিযোগিতায় চতুর্থ স্থান পেয়েছিলেন।

Related articles

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলে সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...