Wednesday, June 24, 2026

ফের রেপো রেট বাড়াল RBI, মধ্যবিত্তর ওপর বাড়ল ঋণের বোঝা

Date:

Share post:

আশঙ্কাই সত্যি হল।মুদ্রাস্ফীতি, আর্থিক মন্দার সঙ্গে তাল মিলিয়ে চলতে ফের একবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, রেপো রেট আরও ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে। এইনিয়ে এক বছরে পঞ্চমবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রিপো রেট বাড়ানোর ফলে সরকারি-বেসরকারি ব্যাঙ্কের সুদের হারও বৃদ্ধি পেতে চলেছে। গৃহস্থের উপরে বাড়বে ইএমআইয়ের বোঝাও।

আরও পড়ুন:পুজোর মুখে ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, গুনতে হতে পারে মোটা EMI

কী এই রেপো রেট?

রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয় তাকে রেপো রেট বলা হয়। অর্থাৎ রেপো রেট বাড়ালে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বেশি হার সুদ গুণতে হয়। ফলে অনিবার্যভাবেই বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণে সুদের হার বাড়িয়ে দেয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি।

এর আগে পরপর তিন বার ৫০ বেসিস পয়েন্ট করে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতির কারণ দেখিয়ে এবারও তা বাড়ানো হল। রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটিতে সংখ্যাগরিষ্ঠের মত নিয়ে রেপো রেট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর।

মধ্যবিত্তর ওপর  কী প্রভাব?

সাধারণ মানুষ RBI -এর থেকে ঋণ নেয় না। কিন্তু সাধারণ মানুষ ঋণ নেয় দেশের নানা সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে। এই ব্যাঙ্কগুলি RBI -এর থেকে লোনে টাকা এনে তা সাধারণ মানুষকে দেয়। RBI এই সুদের হার বৃদ্ধি করার ফলে, ব্যাঙ্কগুলিও সুদের হার বৃদ্ধি করবে। ফলে সাধারণ মানুষের জন্য লোন মহার্ঘ হয়ে উঠবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...