Friday, June 19, 2026

পুজোর মুখে ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, গুনতে হতে পারে মোটা EMI

Date:

Share post:

ফের রেপো রেট (Repo Rate) বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুক্রবার সকালে গভর্নর (Governor) শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানান, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৯০ শতাংশ করা হচ্ছে। আর রেপো রেট বৃদ্ধির জেরে ইএমআই-এর (EMI) জন্য আমজনতাকে বেশি টাকা গুনতে হতে পারে। আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, গত দুবছরে বিশ্বের অর্থনীতি (Economy) মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের(Ukraine Russia War) বড় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতির উপর। তবে এই ধাক্কা বর্তমানে কিছুটা হলেও সামলেছে ভারত। চলতি বছরের মে মাস থেকেই রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি রেপো রেট বৃদ্ধি করছে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে আড়াই বছরেরও বেশি সময় ধরে রেপো রেটে কোনও পরিবর্তন করা হয়নি। তবে অর্থনীতির হাল কিছুটা ফিরতেই গত মে মাস থেকে রেপো রেট বাড়ানো শুরু করে আরবিআই। প্রথম ধাপে ৪০ বেসিস পয়েন্ট ও পরবর্তী ধাপে ৫০ বেসিস পয়েন্ট করে ঋণের হার বাড়ানোয় রেপো রেট ৫.৫০ শতাংশে বেড়ে দাঁড়িয়েছিল। শুক্রবার ফের মনিটারি পলিসি কমিটির বৈঠকে মিলিতভাবে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে বর্তমানে রেপো রেট ৫.৯০ শতাংশে পৌঁছেছে।

এদিকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মনিটারি পলিসি (Monitory Policy) কমিটির ছয়জন সদস্যের মধ্যে পাঁচজনই রেপো রেট বাড়ানোয় সম্মতি জানিয়েছেন। রেপো রেটের পাশাপাশি স্ট্যান্ডিং ডিপোজিট (Standing Deposit) ও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিরও (Marginal Standing Facility) হার ৫০ বেসিস বাড়িয়ে যথাক্রমে ৫.৬৫ শতাংশ ও ৬.১৫ শতাংশ করা হয়েছে।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...