Saturday, June 20, 2026

বোরো চাষে পর্যাপ্ত জলের জোগান দিতে পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

রবি ও বোরো চাষের মরশুমে পর্যাপ্ত জলের জোগান নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে।

এ বিষয়ে আলোচনা করতে বুধবার রাজ্যের সেচ, জল সম্পদ এবং কৃষি দফতরের মন্ত্রী এবং শীর্ষকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জল সম্পদ মন্ত্রী মানুষ ভূঁইয়া এবং বিভাগীয় সচিব ও আধিকারিকেরা। বৈঠকের পর মানস ভূঁইয়া বলেন, জলের অভাবে যাতে চাষিরা ক্ষতির সম্মুখীন না হন মুখ্যমন্ত্রী সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। এই অনুযায়ী সেচ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিকাঠামোগত কোনও ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করতে বলা হয়েছে। চলতি বছর জঙ্গলমহলের চার জেলা— বীরভূম, পূর্ব বর্ধমানে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে। এ কারণে ওই সব জেলায় সেচের জলের চাহিদা বেড়েছে। সে কারণে গতবারের তুলনায় এ বছর পাঁচ শতাংশের বেশি জল সেচের মাধ্যমে সরবরাহ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলসম্পদ দফতর রবি মরশুমে ২ লক্ষ ৫৯ হাজার ৬৭৫ হেক্টর জমিতে জল সরবরাহ করবে। নলকূপ, সেচ খাল, চেক ড্যাম, ক্ষুদ্র সেচ ছাড়াও সৌরবিদ্যুৎ চালিত বিভিন্ন পাম্পের মাধ্যমে এই জল সরবরাহ করা হবে। পাশাপাশি জলসম্পদ দপ্তর বোরো চাষের জন্য চলতি বছরে ১ লক্ষ ২২ হাজার ৪০৮ হেক্টর জমিতে জলের জোগান দেবে বলে মানসবাবু জানান।

আরও পড়ুন- ‘মেলার মধ্যে দিয়ে সৌজন্যের বহিঃপ্রকাশ ঘটে’, বসিরহাটে বললেন একেএম ফারহাদ

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...