Saturday, June 20, 2026

আপ আয়ে তো বাহার আয়ে: রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে সুরেলা অভিবাদন সুখেন্দুর

Date:

Share post:

রাজ্যসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আজ বুধবার থেকে। অধিবেশনের প্রথম দিনে জিরো আওয়ারে(Zero Hour) বক্তব্য রাখতে উঠে রাজ্যসভার নতুন চেয়ারম্যান জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) অভিনন্দন জানালেন তৃণমূল(TMC) সাংসদ সুখেন্দু শেখর রায়(Sukhendra Shekhar Roy)। রাজ্যসভার চেয়ারম্যানকে সুরেলা অভিবাদন জানিয়ে সুখেন্দু শেখর বললেন, “আপ আয়ে তো বাহার আয়ে।”

প্রসঙ্গত, বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন বাংলার রাজ্যপালও। এদিন জগদীপ ধনকড়কে অভিনন্দন জানিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, “রাজ্যের রাজ্যপাল থাকাকালীন আপনার সঙ্গে কাজ করার আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আপনার সঙ্গে আমার বেশ কিছু চিঠিপত্র আদান-প্রদানের অভিজ্ঞতাও রয়েছে।” এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন রাখেন, আগামী দিনে যেন ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী পক্ষ খোলাখুলি আলোচনার মাধ্যমে কাজ করার সুযোগ পায়, সে বিষয়ে সুযোগ দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, লোকসভাতে বিলগুলি অনেক বেশি সময় ধরে চর্চা হয় কিন্তু রাজ্যসভাতে বেশি সময় পাওয়া যায় না। তাই আলোচনার জন্য যেন বেশি সময় দেওয়া হয় রাজ্য সভাতেও সেই আবেদনও তিনি রাখেন। সুখেন্দুশেখর রায় বলেন, বিলের স্ক্রুটিনি এবং প্রতি সপ্তাহে একটি স্বল্প দৈর্ঘ্যের আলোচনার প্রয়োজন রয়েছে। রুল নাম্বার ২৬৭ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থ বা জাতীয় কোন বিষয়ে বলার জন্য প্রতিটি সেশনে একটা করে রুল নাম্বার ২৬৭ আলোচনার জন্য নেওয়া হোক।।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...