Monday, April 6, 2026

ভোটগণনা আবহেই আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন

Date:

Share post:

একদিকে রাজধানীর পুরনিগমের ভোটগণনা, অন্যদিকে গুজরাট-হিমাচল প্রদেশের নির্বাচনের ফলাফল। এই আবহেই আজ, বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এবারের অধিবেশনে একদিকে যেমন কেন্দ্রের তরফে একাধিক বিলের প্রস্তাব আনতে চলেছে , তেমনই বিরোধীরা বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি- একাধিক ইস্যুতে সরব হবে। সবমিলিয়ে এবারের অধিবেশনও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন:শীতকালীন নতুন সংসদ ভবনে হবে চলতি বছরের শীতকালীন অধিবেশন, জানালেন লোকসভার স্পিকার

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আজ,  ৭ ডিসেম্বর থেকে। চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। শীতকালীন অধিবেশনে মোট ১৭ দিন অধিবেশন হবে।

প্রত্যেক বছর নভেম্বর মাসে অধিবেশন শুরু হলেও, গুজরাট ও হিমাচল প্রদেশ- দুই রাজ্যের বিধানসভা ভোটের জন্যই এবারের সংসদের শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই মঙ্গলবার সর্বদলীয় বৈঠক হয়েছে।

এ বারের অধিবেশনে মোট ১৬টি বিল পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এই বিলগুলির মধ্যে অন্যতম হল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল। দীর্ঘদিন ধরেই এই সংশোধনী বিল আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সম্প্রতিই খসড়া বিলও প্রকাশ করা হয়। এছাড়াও সমবায় সমিতির নির্বাচন সংস্কার সংক্রান্ত বিল ও জাতীয় ডেন্টাল কমিশন গঠন সংক্রান্ত বিল পেশ করা হতে পারে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...