Wednesday, April 8, 2026

থমকে বিচার প্রক্রিয়া, একাধিক দাবিতে কর্মবিরতি হাইকোর্টের কর্মচারীদের

Date:

Share post:

মহার্ঘ্য ভাতা সহ একাধিক দাবিতে কর্মবিরতি (Strike) ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কর্মচারীরা (Staffs)। বুধবার সকাল থেকে হাই কোর্টের গেটে বিক্ষোভে সামিল হন ৩০০ জন কর্মচারী। কর্মচারীর অভাব থাকায় এদিন এজলাসে বসেননি অনেক বিচারপতি। আবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ (Prakash Srivastava) কয়েকজন বিচারপতি এজলাসে বসলেও কর্মচারীর অভাবে পিছিয়ে যায় বেশ কিছু মামলার শুনানি। এর ফলে কার্যত থমকে গিয়েছে হাই কোর্টের বিচার প্রক্রিয়া।

কর্মীদের অভিযোগ, রাজ্য সরকার তাঁদের মহার্ঘ ভাতা দিচ্ছে না। তাছাড়া পে কমিশন (Pay Commission) অনুযায়ী বেতনও দেওয়া হচ্ছে না। আদালতের বিভিন্ন কর্মচারীদের মধ্যে রয়েছেন রেকর্ড বিভাগের কর্মী, স্টেনোগ্রাফার (Stenographer), পরবর্তী শুনানি সংক্রান্ত নথি তৈরি সংক্রান্ত বিভাগের কর্মীরা। তাঁরা প্রত্যেকেই কর্মবিরতি শুরু করাই স্বাভাবিকভাবেই বিপাকে বিচার কাজ। হয়রানির সম্মুখীন হন সাধারণ মানুষ।

প্রতিদিন প্রায় ১ হাজারের বেশি মামলা শুনানির তালিকায় নথিভুক্ত থাকে হাইকোর্টে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College) ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি ছিল। এছাড়া ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু মামলাও। কিন্তু কর্ম বিরতির জেরে মুলতবি হয়ে যায় সবগুলিই।

 

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...