Thursday, June 25, 2026

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছেন ড্রাইভার ! ভোর রাতে থানায় ছুটলেন রশিদ খান

Date:

Share post:

খবরের শিরোনামে বিখ্যাত গায়ক রশিদ খান (Rashid Khan)। বুধবার ভোরের আলো ফোটার আগেই থানায় ছুটলেন গায়ক (Singer)। পরিবার সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে এক পরিচিত সঙ্গীতশিল্পীকে বিমানবন্দরে পৌঁছে দিতে যান শিল্পীর দেহরক্ষী এবং গাড়ির চালক (Drivar)। বিমানবন্দরে যাওয়ার পথে বেলেঘাটা ট্রাফিক গার্ডের (Beleghata Traffic Guard) পুলিশ আধিকারিকরা হঠাৎই গাড়িটাকে আটকে দিয়ে পুলিশের বিরুদ্ধে ‘ ঘুষ ‘ চাওয়ার অভিযোগ করছে গায়কের পরিবার। পুলিশের তরফ থেকে বলা হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানর জন্যই শিল্পীর গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর দেহরক্ষীর মুখে ঘটনার কথা জেনে ভোররাতে রশিদ খান (Rashid Khan)থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। তারপর তাঁর গাড়ির চালককে গাড়ি সমেত ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় শিল্পীর পরিবারের তরফে ক্ষোভপ্রকাশ করা হয়েছে। কয়েক জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককেও আলাদা করে এই ঘটনার কথা জানানো হয় বলে জানা গেছে পরিবার সূত্রে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ট্রাফিক আইন বিরোধী। আর ঠিক সেই কারণের জন্যই গায়কের চালককে এবং গাড়ি প্রগতি ময়দান থানায় (Pragati Maidan Police Station) নিয়ে যাওয়া হয়।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...