Tuesday, March 10, 2026

‘ক্রোয়েশিয়ার মাঝমাঠ যথেষ্ট আক্রমণাত্মক’, কোয়ার্টার ফাইনালে নামার আগে বললেন তিতে

Date:

Share post:

শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল। নেইমারদের মুখোমুখি হবে গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচদের হারিয়ে সেমিফাইনালের টিকিট পাঁকা করতে মরিয়া সেলেকাওরা।

শুক্রবার সামনে ক্রোয়েশিয়া। এই ম‍্যাচ নিয়ে ব্রাজিলের কোচ তিতে বলেন, ওদের মধ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত দক্ষতা রয়েছে। ওদের মধ্যে কঠোরতা ও ধৈর্য রয়েছে, যা তাদের খেলাকে এক উচ্চতর জায়গায় নিয়ে যায়। আর সেই জায়গায় যাওয়া অত্যন্ত জরুরি। আমার ফোকাস হল নিজেদের কৌশলকে কাজে লাগানো এবং ব্রাজিলিয়ান দলের জন্য সেরা খেলা উপহার দেওয়া। ওদের টেকনিক্যাল জ্ঞান অনেক ভাল। ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। আমরা আগের ম্যাচে যে ভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। যারা ভাল খেলবে তারাই জিতবে।”

ক্রোয়েশিয়ার অন্যতম বড় ভরসা হিসেবে রয়েছেন লুকা মদ্রিচ। তবে শুধু মদ্রিচ নয়, গোটা ক্রোয়েশিয়া দলকে নিয়ে ভাবছেন ব্রাজিলিয়ান কোচ। এই নিয়ে তিনি বলেন, “শুধু মদ্রিচ নয়, ক্রোয়েশিয়ার মাঝমাঠ যথেষ্ট আক্রমণাত্মক। আমাদের শুধু কম্বিনেশন নিয়ে ভাবলে হবে না, মার্কিংয়েও জোর দিতে হবে। আমরা আমাদের কৌশল শেয়ার করব না। আমরা ওদের খেলা জানি আর আমাদের সেই মত খেলতে হবে।”

হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পেলের সুস্থতা কামনা করেন তিতে। তিনি বলেন, “আমি পেলের সুস্থতা কামনা করছি। উনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। ওনার ব্যক্তিত্বের মাধ্যমে এই বিশ্বকাপটি চলছে, যেখানে একতা, সৌহার্দ্যতা ও সুসম্পর্কের মাধ্যমে বিভেদ দূরে সরছে।”

এদিকে দলের রক্ষণ ভাগের অন্যতম ভরসা অ্যালেক্স স্যান্ড্রো বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনিশ্চিত, একথা জানিয়ে দেন তিতে। স্যান্ড্রো সুইজারল্যান্ড ম্যাচে কোমরের পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে তিনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তবে তিতে জানিয়েছেন অনুশীলন দেখে তিনি শেষ সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন:কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল স্পেনের হেড কোচ এনরিকেকে 

 

 

spot_img

Related articles

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...

নিউটাউনের হোটেলের বাইরে মুখ্যে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা দেখাল বাংলা পক্ষ

ভোটের (Vote) প্রস্তুতি দেখতে বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ভারতের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন...

মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলা: ‘সমাধান ইউনিফর্ম সিভিল কোড’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মুসলিম ব্যক্তিগত আইনে মহিলাদের উত্তরাধিকার অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার এক রিট...

গান থামিয়ে চোখে জল, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি!

মঞ্চে গান গাইতে উঠে হঠাৎ করে কেঁদে ফেললেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কী এমন হলো যার জন্য সদা...