Wednesday, June 24, 2026

ইসলামাবাদের বাজারে বিধ্বংসী আগুন! ভস্মীভূত ৩০০টিরও বেশি দোকান

Date:

Share post:

পাকিস্তানের ইসলামাবাদে বিধ্বংসী আগুন! জানা গেছে সান্ড বাজারের সাত নম্বর গেটের কাছে আগুন লাগার ঘটনায় প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। দেশের বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারও আগুন নেভানোর কাজে সহযোগিতা করে।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, বাজারের ৭ নম্বর গেটের কাছে একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সারা বাজারে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পাকিস্তানের সংবাদমাধ্যমের একাংশের খবর অনুযায়ী, পুরনো জামাকাপড় এবং কার্পেট বিক্রির জন্য এই বাজারটির খ্যাতি রয়েছে। রবিবার এই বাজারে তুলনায় বেশি বিকিকিনি হয় বলে স্থানীয়রা একে ‘সানডে বাজার’ও বলে থাকেন।

আরও পড়ুন:বাঁকুড়ার পরিযায়ী শ্রমিক ছাউনিতে আগুন! ঝলসে মৃ*ত ২ শিশুকন্যা

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ খান এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং আধিকারিকদের উদ্ধারকাজে তদারকি করতে বলেছেন। আগুন লাগার খবর জানার পর বাজারে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। দমকলের গাড়িকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার জন্য বাজারে যাওয়ার মূল রাস্তা শ্রীনগর হাইওয়েকে খালি করে দেওয়া হয়। তবে এর আগেও এই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...