Wednesday, June 24, 2026

মেসিদের বিরুদ্ধে নামার আগে কী বললেন ডাচ কোচ লুইস ভ্যান গল?

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের জমজমাট দিন। একদিকে যেমন কোয়ার্টার ফাইনালের প্রথম ম‍্যাচে নামছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। অন‍্যদিকে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে নামছে আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস।লুসেইল স্টেডিয়ামের এই মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে থাকায় আর্জেন্তিনীয়দের আশা, তারা ডাচ চ্যালেঞ্জ টপকে শেষ চার নিশ্চিত করবে। কিন্তু নেদারল্যান্ডসের বিশ্বখ্যাত কোচ লুইস ভ্যান গল আর্জেন্তিনার পার্টি ভেস্তে দিতে রণকৌশল সাজাচ্ছেন। মেগা ম্যাচের আগে ডাচ কোচ জানিয়ে দিলেন, মেসিরও ত্রুটি আছে। আর সেই সুযোগটা নেবে ডাচরা।

এলএম টেনের অস্ত্রভাণ্ডারে ঠিক কী খামতি রয়েছে? এই নিয়ে ভ্যান গল বলেন, ‘‘মেসি ভয়ঙ্কর সৃষ্টিশীল ফুটবলার। ও নিজের দক্ষতায় অনেক সুযোগ তৈরি করে এবং গোলও করে।’’ তিনি আরও যোগ করেন, ‘‘কিন্তু ওরও একটা খামতি আছে। যখন আর্জেন্তিনা বা মেসি বলের দখল হারায়, ওদের বিপক্ষ দল যখন বলের দখল নেয় তখন মেসিকে পাল্টা বল পুনরুদ্ধারের চেষ্টা করতে খুব বেশি দেখা যায় না। এটাই আমাদের সুযোগ এনে দেবে।’’ আর্জেন্তিনাকে হারালে সেমিফাইনালে আরও এক লাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ডাচদের। গলের কথায়, ‘‘ব্রাজিলও আমাদের একই ঘরানার ফুটবল খেলে। কাউন্টার ফুটবল।’’


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...