Saturday, April 4, 2026

ফের জেল হেফাজত অনুব্রতর, জেলে থেকেও চিন্তায় পঞ্চায়েত ভোট

Date:

Share post:

ফের জেল হেফাজত হল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) । শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে (special CBI court)হাজির করানো হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে। বিচারক রাজেশ চক্রবর্তী তাঁকে ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিন আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন এজলাসে শুনানির মাঝেই আদালতে উপস্থিত অনুগামীদের পঞ্চায়েত ভোটের পাঠ দিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা।  স্পষ্ট বললেন, সামনে পঞ্চায়েত। নিজ নিজ এলাকায় ভালভাবে কাজ করতে হবে।

বিচারক জানান, ভোলেবোম রাইস মিলের অ্যাকাউন্ট যে অবস্থায় আছে, ২২ ডিসেম্বর পর্যন্ত সেই অবস্থাতেই থাকবে। ওইদিন সে ব্যাপারেও শুনানি হবে। সিবিআই বোলপুরের বাসিন্দা সুদীপ রায়ের দুটি জমির দলিল সিজ করেছিল। সুদীপের বাবা স্বপন রায় সেই দলিলগুলি ফেরত চান। সিবিআইয়ের আইনজীবী তাতে কোনও আপত্তি করেননি। বিচারক পিআর বন্ডে সেগুলি ফেরত দেওযার নির্দেশ দেন। শুনানি শেষে বিচারক অনুব্রতকে ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, আমরা আজ জামিনের আবেদন জানাইনি। তাই আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...