Sunday, March 15, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ থেকে শুরু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম‍্যাচে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া। দ্বিতীয় ম‍্যাচে আর্জেন্তিনার মুখোমুখি নেদারল্যান্ডস।

২) একা লুকা মদ্রিচ নয়, ক্রোয়েশিয়ার মাঝমাঠ শক্তিশালী। ম‍্যাচের আগেরদিন বললেন তিতে। এই ম‍্যাচ নিয়ে ব্রাজিলের কোচ বলেন, ওদের মধ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত দক্ষতা রয়েছে। ওদের মধ্যে কঠোরতা ও ধৈর্য রয়েছে।

৩) গোলের পর সাম্বা নাচ। ফের নাচের সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন তিতে। তিতে বলেন,”কে কী বলল তাতে সত্যিই আমাদের কিছু যায় আসে না। এটা ব্রাজিল দল এবং আমি তার কোচ। কোচ হিসেবে আমারও দায়িত্ব থাকে।

৪) আজ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম‍্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে স্বস্তির খবর নীল-সাদা ব্রিগেডে। চোট সারিয়ে দলে ফিরছেন অ্যাঞ্জেল ডি’মারিয়া। পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে থাই মাসলে চোট পেয়েছিলেন তিনি।

৫) বিশ্বকাপের মাঝেই কি দেশে ফিরতে চেয়ে ছিলেন রোনাল্ডো? মুখ খুললেন CR7। বললেন, বাইরের কিছু কিছু শক্তি একটা ঐক্যবদ্ধ দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তবে এই দলটা বাইরের কোনও শক্তিকে ভয় পায় না।

৬) জয়ের হ‍্যাটট্রিক এটিকে মোহনবাগানের। বৃহস্পতিবার লিগের নিচের দিকে থাকা জামশেদপুর এফসি-কে হারাল জুয়ান ফেরান্দোর দল। বৃহস্পতিবার যুবভারতীতে ১-০ গোলে জিতল সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল হুগো বৌমোসের।

৭) শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া এই তিন দলের বিরুদ্ধে সিরিজের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩ এর শুরুতে শুরু হচ্ছে সফর। ১২ জানুয়ারি ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...