Saturday, March 14, 2026

জিতু-নবনীতা হেনস্থা কাণ্ডে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

অভিনেতা জিতু কমল (Jeetu kamal)ও নবনীতা দাসের (Nabanita Das)করা অভিযোগের ভিত্তিতে এবার নয়া মোড়। পালটা অভিনেতা দম্পতির বিরুদ্ধেও উঠছে অভিযোগ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে (CM) ট্যাগ করে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। গাড়ির সংঘর্ষের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ (Nimta police Station)। এই ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হল। এর মধ্যে রয়েছেন অভিযুক্ত পণ্যবাহী গাড়িটির চালক (driver of the Goods Vehicle),খালাসি গাড়ির মালিক ও তাঁদের সহকর্মী। এই চারজনকে আজ অর্থাৎ শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হবে।

বৃহস্পতিবার দুপুরে যখন জিতু-নবনীতা গাড়ি নিয়ে ফিরছিলেন তখন সেই সময়েই নিমতা মাঝেরহাটি মোড়ে তাঁদের গাড়িকে অন্য আরেকটি পণ্যবাহী গাড়ি ধাক্কা দেয় বলে অভিযোগ। তাঁদের গাড়ির চালক ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে বচসা বাধে। এরপর অভিনেতা দম্পতির গাড়ির চালককে চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ জিতু নবনীতার। চার জনের বিরুদ্ধে মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এরই পাশাপাশি জিতু কামালের গাড়ির চালক ও গাড়ির আরোহীদের বিরুদ্ধে অভব্য আচরণ এবং গাড়ি ভাঙচুরের জন্য পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, দুটি অভিযোগের প্রেক্ষিতে শীঘ্রই তদন্ত শুরু হবে।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...