Saturday, June 20, 2026

আবাস যোজনায় কোনওরকম দুর্নীতি রুখতে ৯ সদস্যের টাস্ক ফোর্স গঠন রাজ্যের

Date:

Share post:

প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায়(PM Abas Yojna) কোনওরকম দুর্নীতি রুখতে এবার ৯ সদস্যের টাস্ক ফোর্স গঠন করল রাজ্য পঞ্চায়েত দফতর(Panchayet Department)। মূলত পঞ্চায়েত দফতরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে গঠিত এই টাস্ক ফোর্সের(Task Force) চেয়ারম্যান করা হয়েছে পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথানকে। পাশাপাশি কমিটিতে রয়েছেন বিশ্বজিত দত্ত, বিভু গোয়েল, পার্থ ঘোষ, সন্তোষ জিআর, শ্যামল কুমার মণ্ডল, আকাঙ্ক্ষা ভাস্কর, প্রতীপ কুমার মণ্ডল এবং পার্থ চক্রবর্তী।

 

এই টাস্ক ফোর্স গঠন প্রসঙ্গে পঞ্চায়েত দফতরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এই কমিটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বিভিন্ন প্রক্রিয়ার ওপর নজর করবেন, যাতে এই প্রক্রিয়া দ্রুত কার্যকরী হয়। এর পাশাপাশি উপভোক্তাদের তরফে যাতে কোনও সমস্যা না হয় এবং প্রত্যেকটি পর্যায়ে যাতে নিখুঁতভাবে কাজ করা যায় তার জন্যই এই রাজ্য পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করা হল। এক্ষেত্রে বাড়ি বাড়ি সমীক্ষা করা, জব কার্ড ম্যাপিং, গ্রাম সভার বৈঠক আয়োজন করা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কাজ করবে এই টাস্ক ফোর্স।

ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার জন্য একজন করে আইএস ও ডব্লিউবিসিএস পর্যায়ে অফিসারকে নিয়োগ করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। গ্রামীণ আবাস যোজনা নিয়ে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে বা নিখুঁতভাবে কাজ করা যায়, প্রত্যেকটি জেলায় তার জন্য এই অফিসারদের নিয়োগ করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। আর এবার এই টাস্ক ফোর্সের গঠনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...