Saturday, April 4, 2026

ঝালদার প্রশাসক জেলা শাসক ! সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কংগ্রেস

Date:

Share post:

ঝালদা পুরসভার দৈনিক কাজকর্ম চালাবেন জেলাশাসক। রাজ্যের প্রশাসক বসানোর নির্দেশে স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস। ইতিমধ্যে মামলা করার অনুমতি দিয়েছে আদালত। মামলার শুনানি হতে পারে সোমবার।

গত ৬ ডিসেম্বর ছিল ঝালদা পুরসভায় বোর্ড গঠনের বৈঠক। তার আগে গত ৫ ডিসেম্বর ঝালদা পুরসভার কংগ্রেসি ও নির্দল কাউন্সিলরদের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার কয়েক ঘণ্টার মধ্যে ওইদিন সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে ঝালদার তৃণমূল কাউন্সিলর জবা মাছুয়াকে পুরসভার প্রশাসক নিয়োগ করে পুর ও নগরোন্নয়ন দফতর। যদিও ওই বিজ্ঞপ্তিকে অস্বীকার করে পরদিন ঝালদায় বোর্ড গঠন করেন কংগ্রেসি ও নির্দলরা। এর পর রাজ্য সরকারের প্রশাসক বসানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস।

সেই আবেদনের প্রেক্ষিতে ৩ জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকারের প্রশাসক বসানোর নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত। সঙ্গে ঝালদা পুরসভার দৈনন্দিক কাজ চালানোর দায়িত্ব জেলাশাসককে অর্পণ করেন বিচারপতি অমৃতা সিংহ।

বিচারপতি সিংহের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে আবেদন জানায় কংগ্রেস। সেই আবেদন গ্রহণ করেছে আদালত। কংগ্রেসের দাবি, পুর আইন মেনে ঝালদায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু আদালত জেলাশাসককে পুরসভার কাজ দেখভালের দায়িত্ব দেওয়ায় তিনি দায়িত্বভার গ্রহণ করতে পারছেন না। এই সিদ্ধান্ত গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...