Tuesday, June 23, 2026

KIFF2022 : এবারের চলচ্চিত্র উৎসবে শাহরুখের সঙ্গে এক মঞ্চে অরিজিৎ

Date:

Share post:

শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th Kolkata International Film Festival)। করোনা (Corona)কাটিয়ে এবার স্বমহিমায় বাঙালির সিনে উৎসব। উৎসব কমিটি সূত্রে চলচ্চিত্র উৎসবের (KIFF)উদ্বোধনে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন (Amitabh Bachhan & Jaya Bachhan)। থাকবেন শাহরুখ খান (Shahrukh Khan) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Saurav Ganguly)। এছাড়াও আমন্ত্রণ জানানো হবে সব বিরোধী দলের সদস্যদের। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি নাম। এবছর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee),মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা এবং বিখ্যাত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)।

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আটদিন ব্যাপী চলবে এই উৎসব। এই প্রথম একই বছরে দুবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ২৫ এপ্রিল থেকে ১ মে অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফের একই বছরে আবার সিনে উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)জানান ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন ৫২ টি দেশের প্রতিনিধিরা। এই বছরের অন্যতম আকর্ষণ শাহরুখের সঙ্গে এক মঞ্চে অরিজিৎ। এর আগে বাংলার বুকে এইরকম কোনও ঘটনা ঘটেনি। সিনেমাতে কিং খানের লিপে একাধিকবার শোনা গেছে অরিজিতের গান। দুই তারকাকে একমঞ্চে দেখতে পাওয়ার আশার মুখিয়ে তাঁদের ফ্যানেরা।

 

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...