Saturday, June 27, 2026

কোয়ার্টার ফাইনালে ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে কী বললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর?

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অন‍্যতম হাইভোল্টেজ ম‍্যাচ। শনিবার রাতে ফ্রান্সের মুখোমুখি ইংল‍্যান্ড। এই ম‍্যাচ ঘিরে ইতিমধ্যে শুরু নানা সমীকরণ। গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ম‍্যাচে নামার আগে ফুরফুরে মেজাজে এমবাপেরা। এই মহারণে নামার আগে চাপ নিতে নারাজ ফরাসি দলের হেড কোচ দিদিয়ের দেশঁ।

ইংল‍্যান্ড ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দেশঁ বলেন, “আমরা শান্ত এবং ধৈর্যশীল। তবে হ্যাঁ, এটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, তবে এই নিয়ে চিন্তার কিছু নেই। দলে কেবল খুশি রয়েছে, স্বস্তি রয়েছে, এবং সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য রয়েছে। ”

 

দুই দেশের খেলাই অত্যন্ত গতিশীল। আর এই পরিস্থিতিতে গতি নিঃসন্দেহে একটি বড় ফ্যাক্টর। এই নিয়ে দেশঁ বলেছেন, “গতি প্রায়শই পার্থক্য গড়ে দেয়। যখন আপনি দ্রুত এগোন, প্রতিপক্ষের কাছে অল্প সময় থাকে নিজেদের গুছিয়ে নেওয়ার, যদিও গোল করার জন্য শুধু গতির দরকার হয় না। এই ইংরেজ দল অত্যন্ত সফল ট্রানজিশন করার বিষয়ে, তাদের মোট গোলের অর্ধেক পরিমাণ এসেছে এভাবে। তবে শুধু গতি দিয়ে কাজ হবে না, অন্যান্য বিষয়গুলিও কাজে লাগাতে হবে। এবং তারা সেটপিসেও গোল করতে সক্ষম।”

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপে এখনও সর্বোচ্চ গোলদাতার মধ‍্যে শীর্ষে তিনি। প্রতি খেলায় নিজেকে মেলে ধরছেন এমবাপে। এমবাপেকে নিয়ে কি ইংল‍্যান্ড শিবির আলাদা পরিকল্পনা করছে না? এই সম্পর্কে  ফ্রান্সের হেড কোচ বলেন, “আমি আশা করছি ইংল্যান্ড এমবাপের বিরুদ্ধে পরিকল্পনা করেছে, যেমনটা আমাদের আগের চার প্রতিপক্ষ করেছে। এর পরেও, কিলিয়ানের ক্ষমতা রয়েছে পার্থক্য গড়ে দেওয়ার। গত ম্যাচেও, তফাৎ গড়ে দিয়েছিল। কিলিয়ান সব সময় কিলিয়ানই থাকবে, যেখানে ও সব সময় তফাৎ গড়বে।”

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...