Tuesday, June 23, 2026

তৃতীয় একদিনের ম‍্যাচ থেকে ছিটকে গেলেন রোহিত, দলে এলেন কুলদীপ যাদব

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। ছিটকে গেলেন দীপক চাহার এবং কুলদীপ সেনও। তৃতীয় একদিনে ম‍্যাচের জন‍্য দলে এলেন কুলদীপ যাদব। এদিন এমনটাই জানিয়ে দিল বিসিসিআই। তবে টেস্ট সিরিজে ভারত অধিনায়ক খেলতে পারবেন কি না তা এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বইয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে টেস্ট সিরিজে রোহিত শর্মা খেলতে পারবেন কিনা, এমনটাই জানিয়েছে বিসিসিআই।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁহাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। সঙ্গে সঙ্গে ঢাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ফিরে এসে ফিল্ডিং করতে না পারলেও ব্যাট করতে নেমেছিলেন রোহিত। তাঁর দুরন্ত অর্ধশতরান যদিও টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতাতে পারেনি। এরপরই মুম্বই চলে যান আসেন রোহিত। সেখানেই চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন ভারত অধিনায়ক।

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজে প্রথম দু’টি ম্যাচে হেরে গিয়েছে ভারত। ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরেছে বাংলাদেশ। শেষ ম্যাচ শুধুই লজ্জা বাঁচানোর লড়াই। সিরিজে যাতে হোয়াইটওয়াশ না হয় টিম ইন্ডিয়া, সেই লক্ষ‍্যেই নামবেন বিরাট কোহলি, কে এল রাহুলরা।


Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...