Saturday, April 4, 2026

৫ বছরে মোদির বিদেশ সফরে খরচ চোখ কপালে তুলবে, শুধু আমেরিকাতেই ২৩কোটি!

Date:

Share post:

যে দেশের একটি বড় অংশের মানুষের মাথার উপর ছাদ নেই, খোলা আকাশের নিচে ফুটপাত বা ও অন্য কোথাও রাত কাটাতে হয়। যে দেশের অনেক মানুষ দু’বেলা দু’মুঠো পেট ভরে খেতে পায় না, যে দেশের বেকারত্ব রেকর্ড তৈরি করেছে, যে দেশের অনেক মানুষের নুন আনতে পান্তা ফুরোনোর সংসার, যে দেশের অনেক মানুষের গায়ে শীতে কাঁথা নেই, বর্ষায় মাথায় ছাতা নেই, সেই দেশের প্রধানমন্ত্রীর (PM)৫ বছরের বিদেশ যাত্রার খরচ জানলে চোখ কপালে উঠবে। ঠিক ধরেছেন, দেশটির নাম ভারতবর্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গত পাঁচ বছরে যিনি ৩৬ বার বিদেশ যাত্রা (Foreign Tour) করেছেন। শুধু মার্কিন মুলুকে (USA) যাওয়া-আসার সরকারি খরচ ২৩কোটিরও বেশি!

এবার সামনে এলো প্রধানমন্ত্রী মোদির লাগাতার বিদেশভ্রমণে খরচের খতিয়ান। ২৩ কোটির বেশি টাকা খরচে শুধু আমেরিকা সফর করেছেন মোদি! গত ৫ বছরে সবমিলিয়ে প্রধানমন্ত্রীর বিদেশভ্রমণে সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে ২৩৯ কোটি টাকা।

প্রসঙ্গত, মোদির বিদেশভ্রমণের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ এলামারাম করিম। গত ৫ বছরের মোদির বিদেশ সফরের জেরে কত খরচ হয়েছে, তার বিশদ বিবরণ জানতে চান তিনি। আর তাতেই বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণের জবাবে সামনে আসে বিগত ৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশভ্রমণের এই বিশাল অঙ্কের খরচ।

যেখানে দেখা যাচ্ছে, চলতি বছরের শুরুর দিকে মোদির ইউরোপ সফরে খরচ হয়েছে ২ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৩০৪ টাকা। সম্প্রতি বালি সফরে খরচ হয় ৩২ লাখ ৯ হাজার ৭৬০ টাকা।

তাঁর সবচেয়ে ব্যয়বহুল সফর ছিল ২০১৯-এর আমেরিকায়। মার্কিন মুলুকে সেইসময় সফরে খরচ হয়েছিল ২৩ কোটি ২৭ লাখ ৯ হাজার টাকা। এরপর ২০১৯-এর নভেম্বরেই ব্রাজিল সফরে ব্যয় হয় ২০ কোটি ১ লাখ ৬১ হাজার টাকা। এরপর সেই মাসেই আর্জেন্টিনা সফরে খরচ হয় ১৫ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

চলতি বছর সেপ্টেম্বর মোদির জাপান সফরে সবচেয়ে কম খরচ হয় ২৩ লাখ ৮৬ হাজার ৫৩৬ টাকা। সেপ্টেম্বরেই উজবেকিস্তান সফরে ব্যয় হয় ৩৪ লাখ ৮৫ হাজার ৬৮১ টাকা। নভেম্বরে ইন্দোনেশিয়া সফরে ব্যয় হয় ৩২ লাখ ৯ হাজার ৭৬০ টাকা। প্রসঙ্গত ৫ বছরের মোট ৩৬ বার বিদেশভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতেই এই বিপুল পরিমাণ টাকা সরকারি কোষাগার থেকে বেরিয়েছে। যা সাধারণ মানুষের রক্ত জল করা উপার্জন থেকে দেওয়া করের টাকা!

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...