Sunday, May 31, 2026

বুস্টারে আগ্রহ নেই দেশবাসীর, টিকা নিয়েছেন মাত্র ২২ কোটি মানুষ

Date:

Share post:

প্রথম ও দ্বিতীয় ডোজের করোনা ভ্যাক্সিনের(Covid Vaccine) ক্ষেত্রে বিশ্বের মধ্যে রেকর্ড গড়েছিল দেশ। তবে করোনা প্রতিষেধক চূড়ান্ত টিকা বুস্টারে(Buster) বিন্দুমাত্র আগ্রহ নেই দেশবাসীর। শুক্রবার সেই তথ্যই প্রকাশ্যে এল কেন্দ্রের রিপোর্টে। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের মাত্র ২২ কোটি মানুষের বুস্টার ডোজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার সংসদে তৃণমূল(TMC) সাংসদ মালা রায়(Mala Roy) জানতে চেয়েছিলেন দেশের কত মানুষের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার-ডোজ দেওয়া হয়েছে। তার উত্তরে কেন্দ্রের তরফে যা জানানো হয়েছে তা বেশ চমকপ্রদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানান, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন দেশের ১০২.৫৩ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের, ৯৫.০৬ কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন দেশের ২২ কোটি মানুষ। অর্থাৎ ধাপে ধাপে ভ্যাক্সিন নেওয়া মানুষের সঙ্খ্যা কমেছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি বাফার স্টকে মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে কোনো ভ্যাকসিন নেই। অবশ্য এই ঘটনার পিছনে বিশেষজ্ঞদের দাবি, মূলত করোনার অতীতের প্রভাব কমে যাওয়া এবং প্রথম ও দ্বিতীয় ডোজ সরকার থেকে বিনামূল্যে দিলেও বুস্টার ডোজ বিনামূল্যে না হওয়ায় মানুষের আগ্রহ কমেছে এই টিকার জন্য।

দেশের মাত্র ২২ কোটি মানুষের বুস্টার ডোজ সম্পন্ন হয়েছে। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে একথা জানালেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মালা রায় জানতে চেয়েছিলেন, দেশের কত মানুষের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার-ডোজ দেওয়া হয়েছে। সেই প্রশ্নের জবাবেই পরিসংখ্যান দিয়ে ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, প্রথম ডোজ নিয়েছেন দেশের ১০২.৫৩ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের, ৯৫.০৬ কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন দেশের ২২ কোটি মানুষ। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি বাফার স্টকে মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে কোনো ভ্যাকসিন নেই।

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...