Wednesday, June 24, 2026

দিনের আলোয় যুবতীকে তুলে নিয়ে গেল ১০০ জন, দর্শক পুলিশ! কোথায় জানেন?

Date:

Share post:

ভয়ঙ্কর ঘটনা। প্রকাশ্যে, দিনের আলোয়, সকলের সামনে প্রায় ১০০ জন মিলে তুলে নিয়ে গেল বছর চব্বিশের এক যুবতীকে। অপহরণের (Kidnapped) এই ঘটনা তেলেঙ্গানার (Telengana) রাংগা রেড্ডি এলাকার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, গোটা ঘটনা দর্শকের মতো দেখল পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায়(Social Media) যা এখন ভাইরাল।

কিন্তু কেন? জানা গিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত কে নবীন রেড্ডি। সে পেশায় একজন প্রোমোটার (Promoter)। বয়স ২৬ বছর। পুলিশকে ওই প্রমোটার জানিয়েছে যে, ওই তরুণীর সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু ওই তরুণী দাঁতের চিকিৎসক হওয়ার পর, তাঁর বাবা-মা আচমকাই মত পরিবর্তন করে। মেয়েকে নিয়ে চলে আসে। তাই তাঁর স্ত্রীকে তাঁদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিল সে।

অন্যদিকে, ওই যুবতীর বাবা-মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে এসে, টানতে টানতে গাড়িতে বসিয়ে দেওয়া হয়। মেয়ের মতামত জানতে চাওয়া হয়নি একবারও। পুলিশ কোনও সহযোগিতা করেনি। নির্বাক দর্শকের মত দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা ঘটনা দেখে। প্রায় ১০০ জনের দলটি আচমকা তাঁদের বাড়ির মধ্যে ঢুকে যায়। বাড়ির থেকেই তুলে নিয়ে যায় তাঁদের মেয়েকে।

জানা গিয়েছে, অপহরণের ৬ ঘণ্টা পর ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

 

 

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...