Thursday, June 25, 2026

রেফারি নিয়ে ক্ষোভ, ডাচ ডাগআউটের দিকে তেড়ে যাওয়া, সব নিয়ে মুখ খুললেন মেসি

Date:

Share post:

শুক্রবার রাতেই বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা পাঁকা করেছে আর্জেন্তিনা। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়েছে মারাদোনার দেশ। শেষ চারে মেসিদের সামনে ক্রোয়েশিয়া। তবে ম‍্যাচ জিতেও শান্ত নন মেসি। ম‍্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। নেদারল্যান্ডস বনাম আর্জেন্তিনা ম‍্যাচে মোট ১৬ টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।

ম‍্যাচ শেষে মেসি বলেন,”ওরা ম্যাচটা ড্র করার পর, আমি রেগে গিয়েছিলাম। আমি রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। আমি মনে করি লোকেরা যা ঘটেছে সেটা দেখেছে। ফিফাকে পর্যালোচনা করতে হবে, তারা এই গুরুত্বপূর্ণ ম্যাচে সেই রেফারি দিতে পারে না, যারা কাজটাই করতে পারে না। রেফারি সব সময়ে আমাদের বিরুদ্ধে ছিলেন। শেষেরটা ফাউল ছিল না। রেফারির নাম দেখে ম্যাচ শুরুর আগেই আমরা ভয়ে ভয়ে ছিলাম। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের রেফারিকে দায়িত্ব দেওয়াই উচিত নয়।”

এদিকে ম‍্যাচ শেষে দেখা যায় ডাচ ডাগআউটের দিকে ‘তেড়ে যান’ মেসি। তিনি সেখানে হাত দিয়ে অঙ্গিভঙ্গি করে ডাচ কোচকে কিছু বলেন। ভ্যান গলকে সেই সময় স্তম্ভিত দেখায়। এই নিয়ে মেসি বলেন,” ম্যাচের আগে ভ্যান গলের মন্তব্যে আমি অসম্মানিত বোধ করি। এবং কিছু ডাচ খেলোয়াড় খেলা চলাকালীন খুব বেশি কথা বলছিলেন।”

সেমিফাইনালের টিকিট পাঁকা হয়ে গিয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় নিয়ে মেসি বলেন,” মারাদোনা আমাদের দেখছেন। আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে ও। আশা করি, শেষ পর্যন্ত মারাদোনা আমাদের পাশে থাকবেন।”

আরও পড়ুন:ম‍্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন, সাংবাদিক সম্মেলনে এসে কী বললেন নেইমার?

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...